সর্বশেষ
ফেব্রুয়ারি ৬, ২০২৬

নড়াইলের নবগঙ্গা নদী তীর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার।

Spread the love

কালিয়া উপজেলা, প্রতিনিধি মোঃ ছাব্বির খান:

নড়াইল জেলার বৃহত্তর পুরাতন একটি নদী হচ্ছে নবগঙ্গা নদী যার দৈর্ঘ্য ২১৪ কিলোমিটার। বড়দিয়া বাজারের কোল ঘেঁষে বয়ে চলা এই নবগঙ্গা নদীতে মাঝে মধ্যেই দেখা যায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ। তার ধারাবাহিকতার মধ্যে দিয়ে আজ দুপুর আনুমানিক ১২ টায়ও সময় জনসাধারণ নবগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে কিছু একটা দেখতে পায়। পরবর্তীতে তারা সঠিক ভাবে পর্যবেক্ষণ করে দেখে একটি লাশের মতো। পরবর্তী তে তারা বড়দিয়া অবস্থিত বাংলাদেশ নৌ-পুলিশ ফারি তে খবর দেয়।

খবর পেয়ে বড়দিয়া অবস্থিত নৌ-পুলিশ কর্মকর্তারা দ্রুত ঘটনা স্থলে উপস্থিত হয়। পরে নৌ- পুলিশ কর্মকর্তারা লাশের বিষয়ে নিশ্চিত হয়ে নড়াগাতী থানায় কর্মরত পুলিশ সদস্যদের এবং ওসি সাহেব কে জালানে তিনি তাত্ক্ষণিক সেই অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ সনাক্ত করে জানান যে এটি একটি পুরুষের লাশ। কিন্তু পুরুষ লোকের লাশের কোনো পরিচয় মেলেনি। নড়াগাতী থানার ওসি সাহেব বলেন ময়না তদন্ত শেষে জানানো হবে যে এই ব্যক্তি কে কি তার পরিচয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *