শহীদুল ইসলাম শরীফ, সিনিয়র স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দীর্ঘায়ু কামনা করে দোহার ও নবাবগঞ্জে উপজেলায় তৃণমূলের নেতাকর্মীদের উদ্যোগে এক আবেগঘন বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার ১০ নভেম্বর, ২০২৫, দোহার উপজেলার শিলাকোঠা বাজারের কুসুমহাটি ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের সম্মিলিত এবং নবাবগঞ্জে উপজেলা ছাত্র দলের উদ্যোগে এই বিশেষ দোয়ার আয়োজন করা হয়। মাহফিলে স্থানীয় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
এই দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে তৃণমূলের নেতাকর্মীরা তাদের দলীয় নেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা ও আনুগত্য প্রকাশ করেন এবং দ্রুত তার সুস্থতা কামনা করা হয়।উপস্থিত নেতাকর্মীরা সবাই আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করেন যেন দলীয় চেয়ারপারসন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং দেশ ও দলের সেবায় পুনরায় সক্রিয় হতে পারেন।

