সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

দেশের সরকারি কলেজ পুনর্বিন্যাস: ‘এ’ ক্যাটাগরিতে হরগঙ্গা কলেজসহ দেশের ৮১ প্রতিষ্ঠান

Spread the love

মোঃ মাইউদুর রহমান লিও, মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি:

দেশের সরকারি কলেজগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর করার লক্ষ্য নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ৭০৮টি সরকারি কলেজকে চারটি ক্যাটাগরিতে—‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’—পুনর্বিন্যাস করেছে। সোমবার (২৪ নভেম্বর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তালিকা প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ছাত্রছাত্রীর সংখ্যা, অনার্স বিভাগের সংখ্যা এবং শিক্ষা কার্যক্রমের বিস্তৃতি বিবেচনায় ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে।‘এ’ ক্যাটাগরিতে রয়েছে ৮১টি সরকারি কলেজ—যেসব কলেজে ৮ হাজারের বেশি শিক্ষার্থী ও অনার্স বিষয়ে সংখ্যা ১০টির বেশি।

‘বি’ ক্যাটাগরিতে ৯৮টি কলেজ—যেখানে শিক্ষার্থী সংখ্যা ৪,৫০০ থেকে ৭,৯৯৯ এবং অনার্স বিষয় কমপক্ষে ৫টি।‘সি’ ক্যাটাগরিতে ৪৪৬টি কলেজ—যেখানে শিক্ষার্থী সংখ্যা ৮ হাজারের কম এবং অনার্স বিষয় ৫ থেকে ৮টি।‘ডি’ ক্যাটাগরিতে শুধুমাত্র উচ্চমাধ্যমিক পর্যায়ের ১০৭টি প্রতিষ্ঠান রাখা হয়েছে।মুন্সিগঞ্জ জেলার ঐতিহ্যবাহী সরকারি হরগঙ্গা কলেজ এবার জেলার একমাত্র প্রতিষ্ঠান হিসেবে ‘এ’ ক্যাটাগরিতে স্থান পেয়েছে।

প্রজ্ঞাপনে প্রকাশিত ৮১টি ‘এ’ ক্যাটাগরির তালিকায় ঢাকা কলেজ, চট্টগ্রাম কলেজ, ইডেন মহিলা কলেজ, রাজশাহী কলেজ, সরকারি ব্রজমোহন কলেজ, মুরারি চাঁদ কলেজ, কারমাইকেল কলেজসহ দেশের বিভিন্ন অঞ্চলের স্বনামধন্য সরকারি কলেজ অন্তর্ভুক্ত রয়েছে।শিক্ষা মন্ত্রণালয় জানায়, কলেজগুলোর আকার, কার্যপরিধি ও প্রশাসনিক প্রয়োজন বিবেচনায় এনে এ পুনর্বিন্যাস করা হয়েছে, যা কলেজ ব্যবস্থাপনা ও শিক্ষার মানোন্নয়নে সহায়ক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *