সর্বশেষ
এপ্রিল ৭, ২০২৬

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন জামায়াতের নির্বাচনী জনসভায় ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।

Spread the love

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন জামায়াতের নির্বাচনী জনসভায় ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।মোঃ আরিফুল ইসলাম,পাবনা জেলা প্রতিনিধিপাবনা সাঁথিয়ায় পৌর জামায়াতের উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৯ নভেম্বর বিকেলে সাঁথিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

পৌর জামায়াতের আমীর হাফেজ আব্দুল গফুর এর সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজামী পুত্র ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। তিনি বক্তব্যের প্রথমেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনার জন্য দোয়া চাইলেন। তিনি আরও বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভুমিকা ছিল প্রশংসনীয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেত্রী। তিনি তাহার বাবার অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করা জন্য সবার কাছে দাঁড়িপাল্লায় ভোট এবং দোয়া চাইলেন।

এসময় জনসভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহ-সেক্রেটারী আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল কুদ্দুস, জেলা জামায়াতের সদস্য অধ্যাপক ড. ইদ্রিস আলম, উপজেলা আমির মওলানা মোখলেসুর রহমান, উপজেলা সেক্রেটারী আনিসুর রহমান, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন এর সভাপতি মোস্তফা কামাল মানিক, পৌর কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মালেক, সাঁথিয়া বাজার বনিক সমিতির সভাপতি আব্দুস সামাদ মোল্লা, অবসর প্রাপ্ত প্রকৌশলী শ্রী পরিতোষ কুমার সরকার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *