সর্বশেষ
এপ্রিল ১১, ২০২৬

দুর্গাপুরে নাশকতার চেষ্টার অভিযোগে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার

Spread the love

তোফায়েল আলম ভূঁইয়া:(দুর্গাপুর উপজেলা প্রতিনিধি)

নেত্রকোনার দুর্গাপুরে নাশকতার চেষ্টার অভিযোগে আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে বুধবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন— উপজেলা যুবলীগের সহ-সভাপতি মামুনুর রশিদ, পৌর ওয়ার্ড যুবলীগের সভাপতি খোকন মিয়া, ইউনিয়ন ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল মিয়া, আওয়ামী লীগ কর্মী লাভলু মিয়া, শামীম মিয়া ও শাহ আলম।দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচিকে ঘিরে নাশকতার পরিকল্পনা করছিলেন তারা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।ওসি আরও বলেন, “দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। তবে দুর্গাপুরে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। চারদিকে পুলিশের কঠোর নজরদারি রয়েছে। আশা করছি দুর্গাপুরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *