দুর্গাপুর উপজেলা প্রতিনিধি :তোফায়েল আলম ভূঁইয়ানেত্রকোণার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের জাগিরপাড়া সবদর আলী উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার (৮ নভেম্বর) এক গুরুত্বপূর্ণ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশে এবং আলহাজ্ব ইমাম হাসান আবুসান এর সভাপতিত্বে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, আলেম-উলামা, মসজিদের ইমাম-খতিব এবং তাবলীগ জামাতের আমিরগণ।সভায় দেশের চলমান সামাজিক ও ধর্মীয় প্রেক্ষাপট নিয়ে বক্তারা বলেন, সমাজে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ টিকিয়ে রাখতে আলেম সমাজের ভূমিকা অপরিসীম। তরুণ প্রজন্মকে ইসলামের সঠিক শিক্ষা ও নৈতিক আদর্শে গড়ে তুলতে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা মুখতারুদ্দিন সাহেব।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা নুরুজ্জামান সাহেবসহ গাঁওকান্দিয়া ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, খতিব, ইমাম ও মুয়াজ্জিনবৃন্দ।আলোচনা শেষে অনুষ্ঠিত হয় মিলনমেলা ও দোয়া মাহফিল, যেখানে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

