সর্বশেষ
এপ্রিল ৭, ২০২৬

দুই চীনা নাগরিক সহ রামগড়ে আটক তিন জন।

Spread the love

মোঃ গোলাম মোস্তফা খাগড়াছড়ি জেলা প্রতিনিধি।

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় অনুমতি ছাড়া চীনা নাগরিক অনুপ্রবেশ ও ইন্টারনেট সরঞ্জামসহ তিন জনকে আটক করেছে রামগড় থানা পুলিশ।রামগড় থানা ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এর যৌথ অভিযানে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে গত ১৪ নভেম্বর ২০২৫ রাত ৮টা ৪৫ ঘটিকার সময় রামগড় পৌরসভার ৪নং ওয়ার্ড রামগড় বাজারে খাঁন কমপ্লেক্স এর ৪র্থ তলার একটি কক্ষ এর ভেতর VOIP (Voice Over Internet Protocol) ব্যবসা পরিচালনার লক্ষ্যে সীমবক্স সহ বিভিন্ন যন্ত্রপাতি স্থাপন কালে ২ জন চীনের নাগরিক ১। জিয়াং ছেংথং (JIANG CHENGTONG) (৩৩), পাসপোর্ট নং- EK1378738, ২। টেংতংগুক (TANG. TONGWU) (৩২), পাসপোর্ট নং- EH2768724, উভয়ই-চীনা নাগরিক, বর্তমান সাং-উত্তর খুলশী আ/এ, রোড নং-৩, হাউজ নং-২৮বি, ফ্ল্যাট নং-৭/এ, থানা-খুলশী, জেলা-চট্টগ্রাম, এবং ৩। মোঃ আসিফ উদ্দিন (২৫), পিতা-নুরুল আফসার, মাতা-মনোয়ারা বেগম, সাং-পূর্ব চরণদ্বীপ, ফকিরাখালী, ৯নং ওয়ার্ড, ৭নং চরণদ্বীপ ইউপি, থানা-বোয়ালখালী, জেলা-চট্টগ্রামদের হেফাজত হতে নিন্ম বর্নিত আলামত সমূহ উদ্ধার পূর্বক তাদেরকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে মোঃ মোশারফ হোসেন (৩৫), উপ-সহকারী পরিচালক, এনফোর্সমেন্ট এন্ড ইন্সপেকশন ডিরেক্টরেট, বিটিআরসি এজাহার দায়ের করলে রামগড় থানার মামলা নং-০৩,তারিখ-১৫/১১/২০২৫খ্রিঃ, ধারা-৩৫(২)/৫৫(৭)/৫৭(৩)/৭৪ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন,২০০১ (সংশোধনী ২০১০) রুজু হয়। রামগড় থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিন জানান আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম এলাকায় বিদেশি নাগরিকদের প্রবেশ- অবস্থানের জন্য অনুমতি নিতে হয়, কিন্তু তাদের কাছে এধরনের কোনো অনুমতি পত্র পাওয়া যায়নি।এ নিয়ে সাধারণ মানুষের মুখে মুখে চলছে নানান কথা। রামগড় পৌরসভার প্রাণকেন্দ্রে একটি জনবহুল বিল্ডিংয়ে অবৈধভাবে বাসাবাড়া নিয়ে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ইন্টারনেট ডিভাইস কার্যক্রম পরিচালনা করে। সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় ঐ দুই চীনা নাগরিক পার্বত্য জেলায় অবৈধভাবে অনুপ্রবেশসহ প্রশাসনকে ফাঁকি দিয়ে গত ১১ ও ১২ নভেম্বর ২০২৫ থেকে তাদের কার্যক্রম শুরু করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *