সর্বশেষ
ফেব্রুয়ারি ১৩, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: লালমনিরহাটের ৩টি আসনেই বিএনপির জয়

Spread the love

জহুরুল হক জনি, স্টাফ রিপোর্টার।।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ লালমনিরহাট জেলার ০৩টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।ভোট গণনা শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার বেসরকারিভাবে তাদের বিজয় ঘোষণা করেন।প্রাপ্ত ফলাফলে দেখা যায়, লালমনিরহাট-০১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাসান রাজীব প্রধান ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৫৭২ ভোট।লালমনিরহাট-০২ আসনে বিএনপির প্রার্থী রোকন উদ্দিন বাবুল ১ লাখ ২৩ হাজার ৯৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ২৫২ ভোট।অন্যদিকে লালমনিরহাট-০৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ১ লাখ ৩৯ হাজার ৬৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত আবু তাহের পেয়েছেন ৫৬ হাজার ২৪৪ ভোট।নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ ও গণনা কার্যক্রম সম্পন্ন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *