সর্বশেষ
ফেব্রুয়ারি ৬, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে মৌলভীবাজারে প্রশাসনের প্রস্তুতি সভা

Spread the love

রাহি ইসলাম, সহকারী মৌলভীবাজার জেলা প্রতিনিধি :

আজ বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬কে সামনে রেখে জেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি অনুষ্ঠিত হয় জেলা প্রশাসকের কার্যালয়, মৌলভীবাজারের সম্মেলন কক্ষে।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মোঃ আলীমুল আমীন, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, মৌলভীবাজার তৌহিদুজ্জামান পাভেল।

সভায় নির্বাচন ও গণভোটকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের প্রস্তুতি ও করণীয় তুলে ধরা হয়। আলোচনায় আইন-শৃঙ্খলা রক্ষায় আন্তঃবাহিনী সমন্বয় জোরদার করা এবং নির্বাচনের সময় মাঠপর্যায়ে দায়িত্বপালনে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।এ সময় সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, পুলিশ, এনএসআই, র‌্যাব, বিজিবি, আনসারসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, তথ্য আদান-প্রদান এবং দ্রুত সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয়ে ঐকমত্য প্রকাশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *