সর্বশেষ
এপ্রিল ১১, ২০২৬

তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আসছে: ত্রয়োদশ সংশোধনী বহাল রাখার রায় আপিল বিভাগের

Spread the love

মোঃ শাহনুর রহমান লিমন, ঢাকা জেলা, বিশেষ প্রতিনিধি:

বহুল আলোচিত সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ঘোষণা করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের ঐতিহাসিক রায় দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্য সদস্যরা ছিলেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম ইমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব।রায়ে জানানো হয়, আগামী চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা কার্যকর হবে।

তবে বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।এর আগে ১১ নভেম্বর ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে আজকের দিনটি রায় ঘোষণার জন্য নির্ধারণ করা হয়। শুনানিতে বিএনপি, জামায়াতসহ আপিলকারীদের আইনজীবীরা যুক্তি দেন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরলেও সামনের নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে, কিন্তু তার পরের নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের তত্ত্বাবধানে।

২০১১ সালের ১০ মে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে তৎকালীন আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনী বাতিল করে। তবে সরকার পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে নতুন আইনি লড়াই শুরু হয়। চলতি বছরের ২৭ আগস্ট সেই বাতিল রায় পুনর্বিবেচনার আবেদন মঞ্জুর করেন আদালত এবং আপিলের অনুমতি দেন। পরে ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচজন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার আপিল করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *