সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

ঢাকা-১ আসন: রাজনৈতিক উত্তাপ, জনআকাঙ্ক্ষা ও আগামীর প্রত্যাশা।

Spread the love

মোঃ শাহনুর রহমান লিমন, ঢাকা জেলা, বিশেষ প্রতিনিধি:

ঢাকা-১ (দোহার–নবাবগঞ্জ) সবসময়ই দেশের রাজনীতিতে একটি হেভিওয়েট আসন হিসেবে পরিচিত। আবারও জাতীয় সংসদ নির্বাচন সামনে আসতেই এখানে তৈরি হয়েছে তুমুল প্রতিযোগিতা, বিশ্লেষণ আর আগ্রহের ঢেউ। উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা এলাকার মানুষের প্রতিটি দাবি ও প্রত্যাশার মাত্রা আগের চেয়ে আরও বেড়েছে।সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ ছড়িয়ে পড়েছে। দলীয় নেতাকর্মীরা যেমন প্রস্তুতি নিচ্ছেন নতুন উদ্দীপনায়, তেমনি ভোটাররাও খুঁজছেন বিশ্বাসযোগ্য, কর্মমুখী ও মানুষের পাশে থাকা নেতৃত্ব। তারা চায় এমন একজন প্রতিনিধি, যিনি শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব উন্নয়ন উপহার দিতে পারবেন।সব মিলিয়ে আগামীর নির্বাচন ঘিরে ঢাকা-১ আসন আবারও জাতীয় আলোচনার কেন্দ্রে। দোহার-নবাবগঞ্জের মানুষ তাকিয়ে আছে আসছে কি পরিবর্তন, নাকি বজায় থাকবে ধারাবাহিকতা? শেষ কথা বলবে ভোটের বাক্স জনগণের রায়ই নির্ধারণ করবে আগামীর পথচলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *