সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

ঢাকার কাছে আবারও ভূমিকম্প: আশুলিয়ার বাইপাইলে ৩.৩ মাত্রার কম্পন

Spread the love

মোঃ শাহনুর রহমান লিমন, ঢাকা জেলা বিশেষ প্রতিনিধি:

নরসিংদীর মাধবদীতে শক্তিশালী ভূমিকম্পের ২৪ ঘণ্টা না পেরোতেই ঢাকার অদূরে সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে অনুভূত হওয়া এ কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৩।বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ জানান, এটি একটি মাইনর ভূমিকম্প এবং এর উৎপত্তিস্থল ছিল বাইপাইল।

এর আগে শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া ৫.৭ মাত্রার ভূমিকম্প ২৬ সেকেন্ড স্থায়ী হয়ে দেশে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করে। আবহাওয়াবিদদের মতে, এটি গত ৩০ বছরে বাংলাদেশের ভেতর উৎপত্তি হওয়া সর্বোচ্চ মাত্রার ভূমিকম্প।দেশব্যাপী ভবন ও দেয়াল ধসে বহু হতাহতের ঘটনা ঘটে।

চূড়ান্ত তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১১ জনের মৃত্যু ও তিন শতাধিক মানুষের আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে নরসিংদীতে ৫ জন, ঢাকার বংশালে ৩ জন, মুগদায় ১ জন, নারায়ণগঞ্জে ১ জন এবং গাজীপুরে ১ জন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *