সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

ডিবির জালে চীনা নাগরিক: উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ চোরাই মোবাইল ও সরঞ্জাম।

Spread the love

ডেক্স রিপোর্ট, newsbd24live:


​রাজধানীর অভিজাত এলাকা বসুন্ধরা আবাসিক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাই মোবাইল ফোন এবং চিকিৎসা সরঞ্জামসহ এক চীনা নাগরিক ও তার বাংলাদেশি সহযোগীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার ১৭ ডিসেম্বর দিবাগত রাতে ডিবি সাইবার বিভাগের দুটি দল যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।


​গ্রেফতারকৃতরা হলেন চীনা নাগরিক ওয়াং ইওয়জিয়ান (৩৩) এবং তার সহযোগী আলফাত হোসেন শুভ (২৬)। অভিযানে তাদের কাছ থেকে বিভিন্ন মডেলের আইফোনসহ মোট ৭৬টি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।


​ডিবি সাইবার বিভাগ (উত্তর) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ‘কে’ ব্লকে অভিযান চালায় সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম এবং অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম।

অভিযানে সন্দেহভাজন ওই দুই ব্যক্তিকে আটক করার পর তাদের হেফাজতে থাকা বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়।
​জব্দকৃত মালামালের তালিকায় রয়েছে ৪৫টি আইফোন, বিভিন্ন ব্র্যান্ডের ৩১টি অ্যান্ড্রয়েড ফোন, ১০টি মোবাইল ডিসপ্লে, ১টি ল্যাপটপ এবং মোবাইল মেরামতের বিভিন্ন আধুনিক সরঞ্জাম যেমন চেকারবোর্ড, ব্যাটারি বুস্টার, টুলবক্স ও কেসিং। এছাড়া ঘটনাস্থল থেকে দুই কার্টুন ইনজেকশন সিরিঞ্জ এবং একটি টাকা গণনার মেশিনও উদ্ধার করা হয়।


​গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল ফোন কেনাবেচা এবং সেগুলোর যন্ত্রাংশ পরিবর্তনের অবৈধ ব্যবসার সাথে জড়িত। উদ্ধারকৃত সিরিঞ্জগুলো কোনো অবৈধ কাজে ব্যবহারের জন্য মজুত রাখা হয়েছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ।


​গ্রেফতারকৃত দুই আসামিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ডিবির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *