সর্বশেষ
মার্চ ৩১, ২০২৬

জেলা প্রশাসনে গতি আনতে ৪২ প্রশাসকের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম বৈঠক।

Spread the love

মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টার:

নবনিযুক্ত ৪২টি জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩০ মার্চ) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে রাত সাড়ে ৯টার দিকে তিনি সেখানে পৌঁছান।গত ১৫ মার্চ সরকার দেশের ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয়। নিয়োগের পর এটিই ছিল প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সরাসরি মতবিনিময় সভা।

বৈঠকে প্রধানমন্ত্রী মাঠপর্যায়ে কার্যকর ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি স্থানীয় সরকার কাঠামো আরও শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্য প্রশাসকদের নির্দেশনা দেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পাশাপাশি এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *