হাবিবুর রহমান সুমন ,মাদারীপুর জেলা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল শিবচর উপজেলা নবগঠিত কমিটির আহ্বায়ক মুফতি ইয়াকুব কামাল ও সদস্য সচিব হাফেজ গোলাম মোস্তফার নেতৃত্বে এক সৌজন্য ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।এ সময় মাদারীপুর জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা শরিফ মোঃ মিজানুর রহমান এবং যুগ্ম আহ্বায়কসহ জেলা পর্যায়ের নেতৃবৃন্দকে মিষ্টি ও ফুলের মালা দিয়ে উষ্ণভাবে বরণ করে নেওয়া হয়।অনুষ্ঠানে নেতৃবৃন্দ শিবচর উপজেলা ওলামা দলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানান এবং দলীয় কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার আহ্বান জানান।
উপস্থিত নেতারা বলেন, ঐক্যবদ্ধভাবে কাজ করলে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন সহজ হবে।এ সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা ও জেলা ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

