সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

জামালপুর জেলা কারাগারে থুথু ফেলাকে কেন্দ্র করে দুই হাজতির সংঘর্ষের ঘটনায় একজন হাজতি নিহত

Spread the love

আব্দুল্লাহ আল নোমান ,জামালপুর জেলা প্রতিনিধি:

শুক্রবার বেলা ১১ টার দিকে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাজতি হযরত। বৃহস্পতিবার দুপুরে জেলা কারাগারের ভেতরে সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত মোঃ পাগলা হযরত(২৫) জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চেংটিমারি গ্রামের মোঃ ইমান হোসেন-এর সন্তান। তিনি বকশীগঞ্জ থানার মামলা নং–১৪, জিআর মামলা নং–২৪২ (২)-২৫ এর আসামী ছিলেন।এই ঘটনায় অপর হাজতি মোঃ রহিদুর মিয়া (৪০) বকশীগঞ্জ উপজেলার কামালপুর বালুরগাঁও গ্রামের মৃত ছামিউল হকের সন্তান।কারাগারে খোঁজ নিয়ে জানা যায়- বেলা ৩টা ৫০ মিনিটের দিকে কারাগারের ভেতরে কাশি ও থুথু ফেলাকে কেন্দ্র করে হাজতি হযরতের সাথে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে রহিদুর মিয়া শৌচাগারের দরজার একটি কাঠের টুকরা দিয়ে পাগলা হযরতের মাথায় বেশ কয়েকবার আঘাত করে। পরে দায়িত্বরত কারারক্ষী ও অন্যান্য হাজতিরা আহত মো:হযরতকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে গতকাল ময়মনসিংহ মেডিকেল কলেজ এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা ১১টার দিকে মৃত্যুবরণ করেন হাজতি হযরত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর জেলা কারাগারের জেলার লিপি রানী সাহা বলেন-মো: হযরতের মরদেহ এখন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে ঢাকা জেলা কারাগার।অপর হাজতি রহিদুর মিয়া জামালপুর কারাগারে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *