সর্বশেষ
এপ্রিল ৭, ২০২৬

জামালপুরে দুই মাদক কারবারি আটক!

Spread the love

আব্দুল্লাহ আল নোমান জামালপুর জেলা প্রতিনিধি:

জামালপুর শেরপুর বাইপাস সড়কে বাসের কাগজ পত্র তল্লাশী করতে গিয়ে দুইজন মাদক কারবারীকে ভারতীয় মদসহ আটক করেছে পুলিশ। টিআই রাশেদ বলেন, তারা নিত্যদিনের কর্মসূচির ধারাবাহিকতায় আজ সকাল সাড়ে ৮ টায় জামালপুর শেরপুর বাইপাস সড়কে গাড়ির কাগজ পত্র তল্লাশি করছিলেন, বাসের কাগজ- পত্র, ড্রাইভিং লাইসেন্স দেখার পর গাড়ীতে যাত্রীদের বেগ তল্লাশি করছিলেন,গাড়িতে বসা অবস্হা থেকে পালানোর চেস্টা করে এই দুই মাদক কারবারি।ট্রাফিক পুলিশ টিম তাদের আটক করেন।

তাদের কাছ থেকে দুই ব্যাগে ৪৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।আরো জানা যায়,মো : ইসমাইল হোসেন (২৫)এবং মো: সুরুজ ইসলাম (৩২)এই দুই মাদক কারবারি দীর্ঘদিন যাবত মাদক কারবারি করে আসতেছে।স্হানীয় লোকজন আরো বলেন,জামালপুর শহরে মাদক ছড়িয়ে পড়ছে আনাচে-কানাচেতে।আতঙ্কিত হয়ে পড়ছেন অভিভাবকবৃন্দ।প্রসাসনকে আরো মাদক অভিযান জোরদার করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *