সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

জাবির স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইফসা’-এর নতুন কমিটি ঘোষিত

Spread the love

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ইয়ুথ ফর সোশ্যাল এইড’ (ইফসা)-এর ২০২৫–২৬ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের গ্যালারি রুমে আনুষ্ঠানিকভাবে এ কমিটি প্রকাশ করা হয়।নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৫১তম আবর্তনের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. মুজাহিদ হোসাইন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন একই বিভাগের শিক্ষার্থী নাসির উদ্দীন মিয়া।সহ-সভাপতি হয়েছেন মো. আনিরুল ইসলাম (৫১), মো. শাকিল সরদার (৫১) ও মো. রাকিব হাসান (৫১)। সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. অজয় পাল (৫১), তনয় (৫১) ও মো. বোরহান উদ্দিন (৫২)। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন প্রণব কুমার রায় (৫১) এবং সহ-সাংগঠনিক সম্পাদক সুমন (৫১), আমেনা খাতুন (৫১) ও উম্মে হাবিবা মিথিলা (৫১)।

এ ছাড়া কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— কোষাধ্যক্ষ: জান্নাতুল ফেরদৌস খুশবু (৫১) দপ্তর সম্পাদক: ফরিদুল ইসলাম (৫১) সহ-দপ্তর সম্পাদক: সীমান্ত আইসিটি সম্পাদক: আল-ইমরান (৫১) প্রচার সম্পাদক: রাশিদুল ইসলাম আপন (৫১) সহ-প্রচার সম্পাদক: টিটু চন্দ্র মিস্ত্রি, নাবিল (৫১) পরিবেশ ও ত্রাণ সম্পাদক: ইমরান হোসেন (৫১) পরিকল্পনা সম্পাদক: মেহেদী হাসান (৫১) সমাজসেবা সম্পাদক: সাজিদ হাবিব মজুমদার (৫১) এবং অন্যান্য সদস্য।

নবনির্বাচিতরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে থাকা জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করা এবং ক্যাম্পাসে বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনার অঙ্গীকারই তাদের মূল লক্ষ্য।প্রসঙ্গত, ২০১৪ সালে প্রতিষ্ঠিত ইফসা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম সক্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ, জরুরি সহায়তা প্রদান এবং সামাজিক সমস্যার সমাধানে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *