আরাফাত হোসাইন,জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মননশীল সাংস্কৃতিক সংগঠন ‘জলসিঁড়ি’র ২০২৫–২৬ কার্যবছরের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি মণ্ডলীর দায়িত্ব পেয়েছেন প্রজ্ঞা প্রতিভা, তুষার সিকদার, আসিফ করিম পাটোয়ারী রুপম এবং ধীরাজ রায়।
সংগঠনটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুরভী এবং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন প্রমা।
উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন খালেদ হোসাইন, কামরুজ্জামান মনির, সাকিরা সুলতানা মুক্তা ও তমাল ফারজান। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মহিউদ্দিন আহমেদ।
নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন দীপান্বিতা চক্রবর্তী এবং সহ-সাংগঠনিক সম্পাদক সাগর রায়। অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রান্ত রায়, সহ-অর্থ সম্পাদক নির্ঝরা দেবনাথ।
দপ্তর সম্পাদক হয়েছেন দ্বীপ দাস এবং উপ-দপ্তর সম্পাদক ঝিলিক সরকার। প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এস এম তানভীর আহমেদ প্রত্যয়। সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন অসনিম আদ্রিতা, অনিন্দিতা হালদার এবং দুদার শাহ্।
পাঠাগার বিষয়ক সম্পাদক হয়েছেন চৌধুরী মাহবুবুল মুরসালিন এবং সহ-পাঠাগার সম্পাদক নুপুর রাণী বর্মন। ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুশান্ত সাহা, আর সহ-ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আরিয়ানা মোস্তফা ও উম্মে হানি।
কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন হৃদয় সরকার, সানজিদা আক্তার ইশা, হাসান আলী, সাইদুর রহমান হীরক, আহসান করীম চৌধুরি প্রিয়, অনভীর হাসান তাওহীদ ও ফয়সাল আহমেদ।
নতুন নেতৃত্ব জলসিঁড়ির সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও বেগবান করবে বলে আশা জানিয়েছে সংগঠনটি।

