সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

জাবিতে শেখ পরিবারের নামে থাকা চার হলের নতুন নামকরণ

Spread the love

আরাফাত হোসাইন, জাবি প্রতিনিধিঃ 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শেখ পরিবারের নামে থাকা চার হলের নতুন নামকরণের সিদ্ধান্ত  করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ৪ ডিসেম্বর সন্ধ্যায় উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সিন্ডিকেট মিটিংয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়।চারটি হলের মধ্যে রয়েছে- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেখ রাসেল হল, শেখ হাসিনা হল ও ফজিলাতুন্নেছা মুজিব হল।

 বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল অনুষ্ঠিত সিন্ডিকেট মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী শেখ রাসেল হলের পরিবর্তিত নাম নবাব সলিমুল্লাহ হল, শেখ হাসিনা হলের পরিবর্তিত নাম জুলাই চব্বিশ জাগরণী হল, শেখ মুজিবুর রহমান হলের পরিবর্তিত নাম শেরে বাংলা এ কে ফজলুল হক হল ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব  হলের নতুন নাম শহীদ ফেলানী খাতুন হলগত বছর জুলাই অভ্যুত্থানের প্রায় দেড় বছর পর শিক্ষক-শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে হলগুলোর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *