সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

জাবিতে জাকসুর উদ্যোগে ক্যাফেটেরিয়ায় সান্ধ্যকালীন নাস্তা পুনরায় চালু

Spread the love

আরাফাত হোসাইন,জাবি প্রতিনিধিঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) উদ্যোগে দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়ায় সান্ধ্যকালীন নাস্তার ব্যবস্থা পুনরায় চালু করা হয়েছে। ১৯ নভেম্বর (বুধবার) সন্ধ্যা থেকে এটি চালু করা হয়। চালু করার পর তাৎক্ষণিকভাবে অনেক শিক্ষার্থীকে নাম্তা করতে দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, নাস্তা হিসেবে নুডলস, ছোলা-মুড়ি, ভেজিটেবল কাটলেট, আলুর চপ ও সিঙ্গারা রাখা হয়েছে। বাহিরের তুলনায় কম দাম নেওয়া হচ্ছে এসব আইটেমের। এতে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।আমির হামজা নামে ফার্মেসী ৫০তম ব্যাচের একজন শিক্ষার্থী বলেন, আমরা দীর্ঘদিন থেকে সন্ধ্যায় নাস্তা পাই নি ক্যাফেটেরিয়ায়।

অনেক পরে হলেও জাকসুর উদ্যোগে এটি চালু হওয়ায় আমি খুশি। জাকসু ও সংশ্লিষ্টদের ধন্যবাদ। দাম ও মান নিয়ন্ত্রণের ব্যাপারে জাকসুকে সচেষ্ট থাকতে হবে।জাকসুর স্বাস্থ্য ও খাদ্য বিষয়ক সম্পাদক হোসনে মোবারক বলেন, দীর্ঘদিন এ নাস্তার ব্যবস্থা বন্ধ থাকায অনেকের ভোগান্তি হচ্ছিল। শিক্ষার্থীদের কথা চিন্তা করে প্রশাসনের সহায়তায় আমরা এটা চালু করতে পেরেছি। আশা করছি আর কখনো বন্ধ হবে না। এতে সকলের সহযোগিতা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *