সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের নতুন এসপি মেনহাজুল আলম, শামসুল আলমের পদায়ন টাঙ্গাইলে

Spread the love

মোঃ মাইউদুর রহমান লিও, মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু দায়িত্ব পালনের লক্ষ্যে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের (এসপি) চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। সরকারের এ নির্দেশনার অংশ হিসেবে মুন্সীগঞ্জের বর্তমান পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারকে টাঙ্গাইল জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, নরসিংদী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করা মো. মেনহাজুল আলমকে নতুন করে মুন্সীগঞ্জের পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্ব যেন নিরপেক্ষ, দক্ষ ও আইনশৃঙ্খলা বজায় রেখে সম্পন্ন করা যায়—সে লক্ষ্যেই এ পদায়ন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *