শিক্ষক সংকটে শিক্ষা ব্যবস্থা!অনশনে শিক্ষক: জাতির কারিগরের ভোগান্তি, ৯ দিনেও মেলেনি সমাধান!অনশন ধর্মঘটে ১০০ শিক্ষক অসুস্থ: যৌক্তিক দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপনের দাবি জাতীয় নাগরিক পার্টির(ঢাকা): জাতি গড়ার কারিগর শিক্ষক-কর্মচারীদের টানা নয় দিনের লাগাতার আন্দোলন এবং প্রায় ১০০ জন শিক্ষকের আমরণ অনশনের ফলে অনেকের শারীরিক অবস্থার চরম অবনতি হওয়া সত্ত্বেও এখনো সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (জাসিপ)। শিক্ষাব্যবস্থা ও দেশের আর্থ-সামাজিক বাস্তবতার নিরিখে শিক্ষকদের মর্যাদাপূর্ণ বেতন কাঠামো নিশ্চিতের দাবি জানিয়েছে দলটি। দ্রুত আলোচনার মাধ্যমে শিক্ষকদের বর্তমান দাবি (মূল বেতনের ২০% বাড়ি ভাড়া, ৭৫% উৎসব ভাতা ও ১৫০০ টাকা মেডিকেল ভাতা) মেনে নিয়ে প্রজ্ঞাপন জারির আহ্বান জানিয়েছেন জননেতা নাহিদ ইসলাম।জাতির কারিগর আজ রাজপথেশিক্ষকদের যৌক্তিক দাবির বিপরীতে সৃষ্ট এই মানবিক পরিস্থিতি দেশের কোনো নাগরিকেরই কাম্য নয়। শিক্ষার মতো গুরুত্বপূর্ণ একটি খাতে নিয়োজিত পেশাজীবীদের বেতন-ভাতা বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে কোনোভাবেই পর্যাপ্ত নয়, যা একটি আদর্শ সমাজ গঠন ও মানসম্মত শিক্ষা বিস্তারের পথে প্রধান অন্তরায়।আন্দোলনরত শিক্ষকরা বর্তমানে যে দাবিগুলো তুলেছেন, বর্তমান বেতন কাঠামো অনুযায়ী তা পূরণ হলেও তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয় বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি। কিন্তু শিক্ষকদের ভোগান্তি ও স্বাস্থ্যের কথা বিবেচনা করে দ্রুত এই দাবিগুলো মেনে নেওয়া উচিত।শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো, জাতীয়করণের প্রতিশ্রুতিজাতীয় নাগরিক পার্টির (জাসিপ) পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, শিক্ষকদের প্রথম শ্রেণীর মর্যাদা প্রদান সাপেক্ষে একটি স্বতন্ত্র বেতন কাঠামো তৈরির বিষয়ে জাসিপ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। জননেতা নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছেন, রাষ্ট্রের দায়িত্ব পেলে জাতীয় নাগরিক পার্টি সকল এমপিওভুক্ত ও নন-এমপিওভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণের মাধ্যমে শিক্ষা বৈষম্য দূর করবে এবং শিক্ষা খাতের বাজেট উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে শিক্ষকদের জন্য একটি সম্মানজনক বেতন কাঠামো নিশ্চিত করবে।রাজপথে শিক্ষকদের পাশে জাসিপতবে, জাতীয় নাগরিক পার্টি মনে করে, শিক্ষকদের ন্যায্য দাবি পূরণের জন্য রাষ্ট্রক্ষমতায় আসা পর্যন্ত অপেক্ষা করা উচিত নয়। সে কারণে জননেতা নাহিদ ইসলামের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির “শিক্ষা ও গবেষণা সেল” শুরু থেকেই এই আন্দোলনের সাথে সমন্বয় করে শিক্ষকদের পাশে অবস্থান নিয়েছে এবং তাদের প্রতি সংহতি প্রকাশ করেছে।জননেতা নাহিদ ইসলাম সরকারকে শিক্ষকদের ভোগান্তি ও স্বাস্থ্যের কথা বিবেচনা করে দ্রুত তাদের সাথে আলোচনার ভিত্তিতে বর্তমান দাবিগুলো মেনে নিয়ে অনতিবিলম্বে প্রজ্ঞাপন জারির জোর দাবি জানিয়েছেন। তিনি বলেন, “জাতির মেরুদণ্ড শিক্ষকদের এভাবে রাজপথে থাকা কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে না। দ্রুত পদক্ষেপের মাধ্যমে এই মানবিক সংকটের সমাধান করা হোক।

