সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

জয়ের আড়ালের আসল হিরো নুরুল হাসান সোহান

Spread the love

বাংলাদেশের সাম্প্রতিক আন্তর্জাতিক টি–২০ জয়ে নায়ক হয়ে উঠলেন নুরুল হাসান সোহান। ব্যাট হাতে শেষের দিকে তাঁর ৬ বলে ১২ রান এবং ফিল্ডিংয়ে অসাধারণ এক রানআউট না এলে ম্যাচের ভাগ্য হয়তো ভিন্ন হতে পারত।বাংলাদেশ ১৫৪ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করায়। তবে মাঝের দিকে জাকের আলীর সংগ্রামী ইনিংসে দল কিছুটা চাপে পড়ে। সেই মুহূর্তে সোহানের ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংস দলের স্কোরকে নিরাপদ স্থানে নিয়ে যায়। বিশেষ করে শেষ ওভারের চাপের মুহূর্তে তাঁর ব্যাট থেকে আসা দুটি চার পুরো খেলায় পার্থক্য গড়ে দেয়।কেবল ব্যাটেই নয়, ফিল্ডিংয়েও সোহান প্রমাণ করেন কেনো তাঁকে বিশেষ খেলোয়াড় বলা যায়। আফগানিস্তানের দুই অভিজ্ঞ ব্যাটার রশিদ খান ও করিম জানাত তখন ক্রিজে। তাঁদের জুটি গড়ে উঠলে ম্যাচ বাংলাদেশের জন্য কঠিন হয়ে যেত। কিন্তু দুর্দান্ত এক ডাইরেক্ট থ্রোতে করিম জানাতকে রানআউট করে দেন সোহান। এই আউটটি ম্যাচের টার্নিং পয়েন্টে পরিণত হয়।ক্রিকেট ভক্তদের অনেকেই সাধারণত সমালোচনা করেন খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে। তবে এদিনের সোহানকে প্রশংসা করা ছাড়া উপায় নেই। কারণ তাঁর ওই ১২ রান ও রানআউট ছাড়া বাংলাদেশের জয় অসম্ভব হয়ে যেত বলেই মনে করছেন সমর্থকেরা।ভক্তদের ভাষায়, একজন খেলোয়াড় যখন আনন্দ দেয়, তখন প্রশংসা প্রাপ্য। আর খারাপ খেললে সমালোচনা হওয়া স্বাভাবিক। তাই সোহানের এই পারফরম্যান্স তাঁকে ভক্তদের মনে আবারও জায়গা করে দিয়েছে।বাংলাদেশের এই জয়ে আবারও প্রমাণ হলো, টি–২০ ক্রিকেটে প্রতিটি রান এবং প্রতিটি ফিল্ডিং মুহূর্ত কতটা গুরুত্বপূর্ণ। আর ঠিক সেই কাজটাই করেছেন নুরুল হাসান সোহান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *