জবি প্রতিনিধি, আবির কর:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা করা হয়েছে। প্যানেলের সহ-সভাপতি (ভিপি) হিসেবে নির্বাচন করবেন রিয়াজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আব্দুল আলিম আরিফ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ প্যানেল ঘোষণা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম।
ঘোষিত পূর্ণ প্যানেলটি হলো— ১. সহ-সভাপতি (ভিপি): রিয়াজুল ইসলাম২. সাধারণ সম্পাদক (জিএস): আব্দুল আলিম আরিফ৩. সহ-সাধারণ সম্পাদক (এজিএস): মাসুদ রানা (আপ বাংলাদেশ)৪. মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক: নূর নবী৫. শিক্ষা ও গবেষণা সম্পাদক: ইব্রাহীম খলিল৬. বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: সুখীমন৭. স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: নূর মোহাম্মদ৮. আইন ও মানবাধিকার সম্পাদক: হাবিব মোহাম্মদ ফারুক৯. আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: নওশীন জয়া১০. সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক: নাহিদ হাসান রাসেল১১. ক্রীড়া সম্পাদক: জারজিস আনোয়ার নাঈম১২. পরিবহন সম্পাদক: তৌহিদুল ইসলাম (আপ বাংলাদেশ)১৩. সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক: মোস্তাফিজুর রহমান১৪. পাঠাগার ও সেমিনার সম্পাদক: মো. সোহাগ আহমেদ নির্বাহী সদস্যরা:১৫. শান্তা আক্তার (ইনকিলাব মঞ্চ)১৬. সালেম হোসেন সিয়াম১৭. ফাতেমা আক্তার
অওরীন১৮. আকিব হাসান১৯. হাফেজ কাজী আরিফ২০. মো. মেহেদী হাসান২১. আব্দুল্লাহ আল ফারুক

