সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

ছাত্রলীগ শ্রমিক লীগ যুবলীগ শীর্ষ নেতাদের গ্রেফতার বড় বার্তা দিল ডিবি

Spread the love

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি রাজধানীতে আকস্মিক ঝটিকা মিছিলে অংশগ্রহণ এবং নিষিদ্ধ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও ৬ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছেরবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়গ্রেফতারকৃতরা হলেন১ মোঃ মাজহারুল ইসলাম সোহেল ফকির সহসভাপতি কৃষক লীগ ঢাকা মহানগর উত্তর২ মোঃ নাহিদ হাসান শাওন সক্রিয় ছাত্রলীগ কর্মী৩ মাহবুব আলম ওরফে লিটন ফকির সাধারণ সম্পাদক শ্রমিক লীগ শ্রীপুর গাজীপুর৪ মোঃ নিজাম উদ্দিন কিরন সহসাংগঠনিক সম্পাদক যুবলীগ চাঁদপুর৫ মোঃ রিয়াদ মাতুব্বর সহসভাপতি ছাত্রলীগ কুমারখালী পিরোজপুর৬ সিরাজুল ইসলাম রাকিব সদস্য আহবায়ক কমিটি ছাত্রলীগ বরিশাল মহানগরডিবি জানায় রাত ১০ ৩০ থেকে শুরু হওয়া ধারাবাহিক অভিযানে পল্লবী যাত্রাবাড়ী উত্তরা মগবাজার কদমতলী এবং বাড্ডা এলাকা থেকে তাদের আটক করা হয়ঝটিকা মিছিলের মাধ্যমে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীলের চেষ্টা এবং নিষিদ্ধ রাজনৈতিক তৎপরতায় সম্পৃক্ততার অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে ডিবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *