নাচোল প্রতিনিধি,মোঃ ইসমাইল হোসেন:ব
রেন্দ্র অঞ্চলের নাচোলের রাণী ইলামিত্রের স্মৃতি বিজারিত, ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি’র প্রার্থী আলহাজ্ব মোঃ আমিনুল ইসলামকে বিজয়ের লক্ষে এক বিশাল জনসভা করেছেন নাচোল উপজেলা ও পৌর বিএনপি।সোমবার (৯ ফ্রেব্রুয়ারি ) বিকেল সাড়ে তিনটার দিকে নাচোল পৌরসভার মধ্যেবাজার হাটচাতালে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাইনুল ইসলাম।
জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম। উপজেলা যুবদলের সভাপতি আসিক মাহমুদ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক জেলা যুবদলের সভাপতি আসাদুল্লাহ আহমেদ, জেলা বিএনপির (সাবেক) সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম তুহিন, পৌর বিএনপির (সাবেক) সভাপতি মোসাদ্দেকুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দুরুল হোদা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর কামাল, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, নাচোল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হামিদুর রহমান মুকুল, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সহ-সভাপতি সফিকুল ইসলাম, নেজামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোসলিম উদ্দিন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আজিম উদ্দিন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান ইমতিয়াজ, নেজামপুর যুবদলের সভাপতি বুলবুল আহমেদ, সাবেক যুব নেতা মাসুম, নাচোল সরকারি কলেজের (সাবেক) সদস্য সচিব আব্দুল আলিম ও ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম।
এছাড়াও উপজেলা, পৌর ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।বক্তব্যের মাঝে এমপি প্রার্থী আমিনুল ইসলাম নেতাকর্মীদের বলেন, দলকে ভালোবাসলে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে, সাধারণ জনগণের সেবা করতে হলে, ভেদাভেদ ভুলে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিবেন।

