সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

গুলশানে চেকপোস্টে ধরা পড়ল বিদেশি পিস্তলধারী দুই যুবক

Spread the love

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে চেকপোস্টে তল্লাশিকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ রাসেল সিকদার ওরফে কিলার রাসেল বয়স পঁচিশ এবং মোহাম্মদ মহিউদ্দিন বয়স বাইশ।

তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।পুলিশ জানায়, রবিবার সন্ধ্যা আনুমানিক পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে গুলশান আইডিয়াল স্কুলের সামনে চেকপোস্ট ডিউটির সময় কয়েকজনের চলাফেরা সন্দেহজনক মনে হলে তল্লাশির চেষ্টা করা হয়।

এ সময় পালানোর চেষ্টা করলে রাসেল ও মহিউদ্দিনকে আটক করা হয়।আটকের পর তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে একটি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল এবং চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলির পক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন তারা।এ ঘটনায় অস্ত্র আইনে গুলশান থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির উৎস এবং পেছনের চক্র সম্পর্কে জানতে পুলিশ নিবিড় তদন্ত চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *