সর্বশেষ
ফেব্রুয়ারি ৮, ২০২৬

গুণীজন, শিক্ষাবিদ ও শিল্পপতিদের উপস্থিতিতে প্রফিশেন্ট মডেল স্কুল (পিএমএস)-এর নবীন বরণ

Spread the love

গফরগাঁও উপজেলা প্রতিনিধি:

প্রফিশেন্ট মডেল স্কুল (পিএমএস)-এর নবীন বরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান একঝাঁক গুণীজন, শিক্ষাবিদ, শিল্পপতি ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে আজ রবিবার (০৯ ফেব্রুয়ারী) স্কুলের মাঠে অত্যন্ত আনন্দঘন ও বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষানুরাগী নজরুল ইসলাম।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মো: সাকির হোসেন, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), আনন্দমোহন সরকারি কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর বাবুল চন্দ্র রায়, নেত্রকোণা সরকারি কলেজ।অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাজী হাদিউল ইসলাম টুটুল, অধ্যক্ষ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ এবং জনাব উবায়দুল্লাহ খান, বিশিষ্ট শিল্পপতি ও মেম্বার অব লায়ন্স ক্লাব ঢাকা।অনুষ্ঠানে আরও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক, অলকা নদী বাংলা কমপ্লেক্স, জিল্লুর রহমান লিখন, বিএনপি নেতা, জনাব আইয়ুব আলী, অবসরপ্রাপ্ত কর্মকর্তা, সোনালি ব্যাংক পিএলসি; জনাব জাহাঙ্গীর আলম খান, অফিসার, অগ্রণী ব্যাংক পিএলসি; সৈয়দ হান্নান সাহেব, সাবেক সভাপতি, চর গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়; জনাব আবুল খায়ের, প্রধান শিক্ষক, বর্ণমালা কিন্ডারগার্টেন; জনাব মফিদুল ইসলাম, প্রধান শিক্ষক, সবুজ কুঁড়ি কে.জি স্কুল; নূরে আলম সিদ্দিকী শিমুল, প্রিন্সিপাল, জামিয়া নূর হোসেন মহিলা মাদ্রাসাসহ আরও বহু বিশিষ্ট ব্যক্তি।এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, অভিভাবক, এলাকাবাসী এবং বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষার্থীরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।বক্তব্যে অতিথিবৃন্দ বলেন, শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশে সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব অপরিসীম।

ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা শৃঙ্খলা, নেতৃত্ব, আত্মবিশ্বাস ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ হয়। তারা প্রফিশেন্ট মডেল স্কুলের এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠানটির ধারাবাহিক সাফল্য কামনা করেন।অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ পর্ব উপস্থিত অতিথি ও দর্শকদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহের সৃষ্টি করে। সার্বিকভাবে অনুষ্ঠানটি ছিল সুশৃঙ্খল, আনন্দঘন ও সফল।শেষে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *