সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

গারো পাহাড় সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে বিজিবির সাফল্য

Spread the love

আল-আমিন শেরপুর ,জেলা প্রতিনিধি :

শেরপুর–ময়মনসিংহের গারো পাহাড়সংলগ্ন আন্তর্জাতিক সীমান্ত এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মদ ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।রবিবার (০৪ জানুয়ারি ২০২৬) দিবাগত রাতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধীন বিভিন্ন সীমান্ত এলাকায় একযোগে এসব অভিযান পরিচালনা করা হয়।বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার চায়নামোড় ও ঝাটাপাড়া এলাকা এবং শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গোমড়া সীমান্ত এলাকায় অভিযান চালান বিজিবি সদস্যরা।

অভিযানকালে অভিনব কায়দায় ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা ১০৫ বোতল নিষিদ্ধ ভারতীয় মদ, ৭টি কম্বল এবং ৩৪০টি ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়।জব্দকৃত মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, শেরপুর ও ময়মনসিংহ জেলার আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা জোরদারসহ সব ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সদস্যরা দিন-রাত ২৪ ঘণ্টা নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *