সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

গণমাধ্যম স্বাধীনতায় অগ্রাধিকার দেবে বিএনপি’ – মির্জা ফখরুল

Spread the love

মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টারবিএনপি ক্ষমতায় আসলে গণমাধ্যম সংস্কারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত ‘মিডিয়া সংস্কার প্রতিবেদন পর্যালোচনা’ সেমিনারে তিনি এ মন্তব্য করেন।ফখরুল বলেন, “আমরা ৩১ দফার ঘোষণায় খুব স্পষ্টভাবেই বলেছি একটি স্বাধীন গণমাধ্যম চাই, এবং সেটি গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি জানান, এ লক্ষ্যে পূর্বে গঠিত গণমাধ্যম কমিশন ইতোমধ্যে প্রতিবেদনও তৈরি করেছে, যদিও সে বিষয়ে পরবর্তী সময়ে কোনো আলোচনা হয়নি। তবে সরকার গঠন করতে পারলে বিষয়টি অগ্রাধিকার পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।বিএনপি মহাসচিব আরও বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যখনই বিএনপির হাতে ছিল, তখনই গণমাধ্যমকে আধুনিক ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান সময়ের টেলিভিশন চ্যানেলগুলোর সময়োপযোগী যেসব কাজ শুরু হয়েছে, তার কৃতিত্বও বিএনপির আমলের বলে দাবি করেন তিনি।সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, বহু সংগঠন থাকা সত্ত্বেও সাংবাদিক সমাজে দলীয় বিভাজন তৈরি হচ্ছে, যা গণমাধ্যমকে দুর্বল করে। রাজনৈতিক দলগুলো সাংবাদিকদের প্রভাবিত করতে চাইলে সাংবাদিকদের সতর্ক থাকতে হবে, নতুবা স্বাধীন সাংবাদিকতা ব্যাহত হবে।গত ১৫ বছরের শাসনামলে গণমাধ্যম ‘ফ্যাসিবাদকে লালন করেছে’ বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, স্বাধীন সাংবাদিকতার জন্য এখন সাংবাদিকদের আরও বেশি প্রতিশ্রুতিবদ্ধ হওয়া জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *