সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

গণভোট অধ্যাদেশ–২০২৫ অনুমোদন: শিগগিরই প্রজ্ঞাপন জারি। আইন উপদেষ্টা

Spread the love

মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, উপদেষ্টা পরিষদ গণভোট অধ্যাদেশ–২০২৫ এর অনুমোদন দিয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

আইন উপদেষ্টা বলেন, গণভোটে একটি প্রশ্ন থাকবে এবং আজ অথবা আগামীকাল এর মধ্যেই প্রজ্ঞাপন জারি করা হবে।এর আগে সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশটি অনুমোদন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *