সর্বশেষ
এপ্রিল ১১, ২০২৬

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: রাঙামাটিতে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

Spread the love

​মোঃকামরুল ইসলাম , রাঙামাটি জেলা প্রতিনিধি:​

রাঙামাটিতে ‘গণভোট ২০২৬’ সফল করতে এবং ভোটারদের উদ্বুদ্ধ করতে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা।প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, দেশের চাবি এখন জনগণের হাতে।

একটি প্রকৃত গণতান্ত্রিক দেশ গঠন এবং সংবিধানকে স্থায়ী রূপ দিতে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া আমাদের নাগরিক দায়িত্ব। জুলাই আন্দোলনের যোদ্ধারা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, এই গণভোট সেই স্বপ্ন বাস্তবায়নের একটি বড় ধাপ। তিনি আরও উল্লেখ করেন যে, গণভোটের প্রশ্নগুলো কিছুটা জটিল হলেও ইতিবাচক পরিবর্তনের স্বার্থে সাধারণ মানুষকে ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব বোঝাতে হবে।রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

সভায় উপস্থিত ছিলেন:​পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম।​রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।​জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব তৌফিক ইমাম।​রাঙামাটি পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব।​সিভিল সার্জন ডা. নুয়েন খীসা।​রাঙামাটি প্রেসক্লাব সভাপতি আনোয়ার আল হক।​এছাড়াও শিক্ষক প্রতিনিধিদের পক্ষে বক্তব্য রাখেন রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক এবং ব্যবসায়ী প্রতিনিধিদের পক্ষ থেকেও বক্তব্য প্রদান করা হয়।

সভা শেষে জেলা প্রশাসন প্রাঙ্গণে গণভোট ২০২৬, সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে এই স্লোগানকে সামনে রেখে একটি ‘ভোটের গাড়ি’ বা ক্যারাভানের শুভ উদ্বোধন করেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এই ক্যারাভানটি রাঙামাটির বিভিন্ন দুর্গম এলাকায় গিয়ে সাধারণ ভোটারদের গণভোট ও সংসদ নির্বাচন সম্পর্কে সচেতন করবে।​

উক্ত সভায় বক্তারা দুর্গম পাহাড়ী অঞ্চলে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে এবং সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি সামাজিক ও ধর্মীয় নেতাদের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *