সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

খোয়াজপুর পখীরা চীন মৈত্রী সেতু’তে টোল না দেওয়াকে কেন্দ্র করে অফিস ঘরে হামলা, আহত ৩

Spread the love

হাবিবুর রহমান সুমন ,মাদারীপুর জেলা প্রতিনিধি :

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদের ‘সপ্তম চীন মৈত্রী সেতুতে’ কয়েকজন যুবকের টোল না দেওয়াকে কেন্দ্র করে অফিস ঘরে হামলার ঘটনা ঘটেছে। এসময় টোলে কর্মরত ৩ জন কর্মচারী আহত হয়েছে।

পরে খবর পেয়ে মাদারীপর সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানিয়েছে টোল কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।ঘটনাটি শনিবার সন্ধ্যায় সদর উপজেলার খোয়াজপুর পখিরা গ্রামে ঘটেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭ টার দিকে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পখিরা গ্রামে আড়িয়াল খাঁ নদের উপরে নির্মিত ‘সপ্তম চীন মৈত্রী সেতু’তে টোল না দেওয়াকে কেন্দ্র করে অফিস ঘরে হামলা চালায় স্থানীয় কয়েক জন যুবক।

এসময় সপ্তম চীন মৈত্রী সেতুর টোল আদায় কাজে কর্মরত ৩ জন কর্মী আহত হয়েছে। এই বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল হোসেন জানিয়েছেন, সপ্তম চীন মৈত্রী সেতুর টোল আদায়কে ঘিরে হামলার খবর পেয়েই ঘটনাস্থলে থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে। সেতুর টোল কর্তৃপক্ষ যদি লিখিত অভিযোগ দেয়, তাহলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *