সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

খুলনা মহানগরীর প্রাণকেন্দ্রে গোপনে আগ্নেয়াস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান

Spread the love

সরদার সাইদী হাসান বাবু্,জেলা প্রতিনিধি:

খুলনা।শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর জোড়াগেট এলাকার এইচআরসি ভবনের পাশের একটি গলি থেকে এ অবৈধ অস্ত্র কারখানার হদিস মেলে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর নগরবাসীর মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই কারখানা থেকে অস্ত্র তৈরির সাঁচ, সীসা, ট্রিগার, ট্রিগার গার্ডসহ অন্তত ৩০ থেকে ৩৫টি আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব সরঞ্জাম দিয়ে সহজেই দেশীয় অস্ত্র তৈরি করা সম্ভব বলে জানিয়েছে পুলিশ।

শহরের একেবারে মধ্যবর্তী স্থানে দীর্ঘদিন ধরে এমন একটি অবৈধ অস্ত্র কারখানা পরিচালিত হওয়ায় স্থানীয় বাসিন্দারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অনেকেই আশঙ্কা প্রকাশ করে বলেছেন, এসব অস্ত্র অপরাধী চক্রের হাতে গেলে বড় ধরনের সহিংস ঘটনার ঝুঁকি তৈরি হতে পারত।এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন— দোহা আয়রন ফাউন্ডার কারখানার মালিক নজরুল, তার কর্মচারী শহিদুল এবং আকবর আলী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শহরের ভেতরে অবৈধভাবে অস্ত্র তৈরির বিষয়টি অত্যন্ত গুরুতর।

উদ্ধারকৃত সরঞ্জাম কোথায় সরবরাহ করা হতো এবং এর সঙ্গে আর কারা জড়িত—তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এই ঘটনার পর নগরবাসীর মধ্যে প্রশ্ন উঠেছে— শহরের ভেতরে আর কোথায় এমন গোপন কারখানা রয়েছে কি না, এবং এই অস্ত্রগুলো কারা ব্যবহার করত।পুলিশ জানিয়েছে, নগরীর নিরাপত্তা জোরদারে অভিযান আরও বাড়ানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *