সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

খুলনায় সাংবাদিক হত্যাকাণ্ড: দুর্বৃত্তের গুলিতে নিহত ইমদাদুল হক ।

Spread the love

সরদার সাইদী হাসান বাবু্,খুলনা জেলা প্রতিনিধি :

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার শলুয়া বাজারে ১৮ ডিসেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) রাতে সাংবাদিক ইমদাদুল হক মিলনকে গুলি করে হত্যা করা হয়েছে।ঘটনাটি ঘটেছে, আড়ংঘাটা থানাধীন ১২ নং রংপুর ইউনিয়নের একটি চায়ের দোকানে। স্থানীয় সূত্র ও প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্বৃত্তদের একটি দল চায়ের দোকানে বসে থাকা ইমদাদুল হককে লক্ষ্য করে গুলি চালায়।

আক্রমণের পর স্থানীয়রা তাঁকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন। ইমদাদুল হক একটি অনলাইন পোর্টাল খুলনার বর্তমান সময় ডট কম এর সাংবাদিক ছিলেন এবং শলুয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও আইনশৃঙ্খলা বিষয়ক ঘটনা নিয়ে কাজ করছিলেন। তাঁর হত্যাকাণ্ডে স্থানীয় প্রশাসন ও সাংবাদিক সম্প্রদায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অপরাধীদের খুঁজে বার করতে বিশেষ টিম গঠনের কথা জানানো হয়েছে। এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযান চলছে।সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে দেশব্যাপী প্রশ্ন উঠেছে এই ঘটনার পর। বিভিন্ন সাংবাদিক সংগঠন দ্রুত বিচার ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *