সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

খুলনায় প্রবাসীর দোকানে হামলা, নিরাপত্তা নিয়ে শঙ্কা

Spread the love

সরদার সাইদী হাসান বাবু্,খুলনা জেলা প্রতিনিধি:

খুলনার দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা পশ্চিম পাড়া পল্লী তীর্থ স্কুলের মোড় সংলগ্ন এলাকায় এক প্রবাসীর ব্যবসা প্রতিষ্ঠানে বোমা হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে দুর্বৃত্তরা বন্ধ থাকা ওই দোকান লক্ষ্য করে এ হামলা চালায়।প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, হঠাৎ বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার শিকার ব্যবসায়ী মহসিন দীর্ঘদিন মধ্যপ্রাচ্যের দেশ কাতারে প্রবাস জীবন কাটিয়ে সম্প্রতি দেশে ফিরে মুদি দোকানের ব্যবসা শুরু করেন। কয়েকদিন আগে দুর্বৃত্তরা তার কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন এবং ঘটনার আগ থেকেই দোকান বন্ধ রাখেন।

দৌলতপুর থানার ডিউটি অফিসার এসআই হাসান বলেন, “লোকমুখে খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে। ওসি স্যারসহ মোবাইল টিম সেখানে অবস্থান করছে। তারা ফিরে না আসা পর্যন্ত কী ঘটেছে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।”এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *