সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী সাগর নিহত।

Spread the love

সরদার সাইদী হাসান বাবু্,খুলনা জেলা প্রতিনিধি:

খুলনার রূপসা উপজেলার জাবুসা এলাকায় জাবুসা অটোগ্যাস ফিলিং স্টেশনের সামনে কাপড় ব্যবসায়ী সাগর শেখ (৪০) নামের এক ব্যক্তি দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) রাতেএ ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রূপসা উপজেলাধীন জাবুসার গ্রীণবাংলা হাউজ এলাকার বাসিন্দা সাগর বাসার দিকে যাচ্ছিলেন।

পথিমধ্যে জাবুসা অটোগ্যাস ফিলিং স্টেশনে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে গুলি করে। স্থানীয়রা তাকে গুরুতর আহতবস্থায় খুলনা মেডিকেলে কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।রূপসা থানার এএসআই গৌতম জানান, গোলাগুলির শব্দ শুনে স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান রাত ১০টা ২০ মিনিটের দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। পরে ৯৯৯ থেকে পুলিশকে ঘটনাটি অবহিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *