খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) নিরলস প্রচেষ্টায় সন্ত্রাসের বিরুদ্ধে বড় সাফল্য এসেছে। মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গতকাল ২৪ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ৩টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর গোবরচাকা মেইন রোডে খালাশি বাড়ীর মোড়ে অভিযান চালায়। এ সময় কুখ্যাত সন্ত্রাসী আশরাফুল করিম রনি ওরফে গালকাটা রনিকে (৩১) গ্রেফতার করা হয়।রনির হেফাজত থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুটি গুলি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তার বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।থানার রেকর্ডপত্র অনুযায়ী রনির বিরুদ্ধে বিভিন্ন থানায় ইতোমধ্যেই ১২টি মামলা রয়েছে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আরো মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।খুলনা মেট্রোপলিটন পুলিশ জানায়, নগরীকে সন্ত্রাসমুক্ত করতে তাদের অভিযান অব্যাহত থাকবে। কেএমপি বিশ্বাস করে, জনগণের সহযোগিতা ও পুলিশের তৎপরতায় নগরীকে নিরাপদ ও শান্তিপূর্ণ রাখা সম্ভব।

