সরদার সাইদী হাসান বাবু্,খুলনা জেলা প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় প্রধান ও এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে ২২ ডিসেম্বর ২০২৫ সোমবার খুলনা সোনাডাঙ্গা একটি বাসা থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যায়। মোতালেব শিকদারের মাথায় গুলির ঘটনাস্থলে পাওয়া গেলো মাদক ও নারীর আলামত।
বাসাটি তন্নী নামের এক যুবতী ও অজ্ঞাত এক যুবক স্বামী-স্ত্রী পরিচয়ে গত নভেম্বর মাসে ভাড়া নেন। ওই বাসায় নিয়মিত যাতায়াত করতেন এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার। ঘটনার পরপরই ওই বাসার ভাড়াটিয়া তন্নী ও তার স্বামী আত্মগোপন করেন। ঘটনাস্থলে যে রুমে গুলির ঘটনা ঘটেছে সেখানে তল্লাশি করে পাওয়া গেছে বিভিন্ন ধরনের মাদক সেবনের আলামত। এছাড়া রুমের ভেরত থেকে উদ্ধার হয়েছে ১টি গুলির খোসা। ধারনা করা হচ্ছে ওই বাসায় মাদক ও নারীদের আড্ডার সুত্র ধরে এ ঘটনা ঘটেছে। তার মাথায় গুলি ঢোকেনি। মাথার চামড়া কেটে গেছে। তিনি এখন আশঙ্কামুক্ত।
মোতালেব সিকদার কে গুলিবিদ্ধের ঘটনায় তার নারী বন্ধু তন্নিকে আটক করেছে কেএমপির গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা সূত্রে জানা যায়, এনসিপি নেতা মোতালেবকে হত্যা চেষ্টার মূল রহস্যে উদঘাটন ও ব্যবহৃত অস্ত্র উদ্ধারে তদন্ত চলমান রয়েছে।

