সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাঙামাটি রাজ বনবিহারে বিশেষ প্রার্থনা

Spread the love

মোঃ কামরুল ইসলাম, ​রাঙামাটি জেলা প্রতিনিধি:

তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দ্রুত আরোগ্য কামনায় রাঙামাটি রাজ বনবিহারে এক বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। আজ (৩ ডিসেম্বর বুধবার সকাল ৯টা ঘটিকায় বৌদ্ধ ধর্মাবলম্বী নেতৃবৃন্দ এই প্রার্থনাসভাটির আয়োজন করেন।​এই বিশেষ প্রার্থনা সভার আয়োজন করেন ২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-উপজাতি বিষয়ক সম্পাদক কর্ণেল মনীষ দেওয়ান।

তাঁদের নেতৃত্বে বৌদ্ধ ধর্মাবলম্বী নেতৃবৃন্দ এতে অংশ নেন।​প্রার্থনাকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করে সকলে সমবেতভাবে প্রার্থনা করেন।​এসময় আরও উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দেবো জ্যোতি চাকমা, সাংগঠনিক সম্পাদক শাশ্বত চাকমা রিংকু, জেলা কৃষক দলের সভাপতি অলোক প্রিয় রিন্টু, রাঙামাটি চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক শঙ্কদীশ বড়ুয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাহুল চাকমা, জেলা বৌদ্ধ ফোরামের সভাপতি প্রফেট বড়ুয়াসহ বিএনপির বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *