সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চূড়ান্ত। মধ্য রাত থেকে সকালের মধ্যেই নেওয়া হতে পারে

Spread the love

মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গভীর রাতে অথবা শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে লন্ডনে নেওয়া হতে পারে। তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।বৃহস্পতিবার দুপুরে এভারকেয়ার হাসপাতাল গেটের সামনে ব্রিফিংয়ে তিনি বলেন, কাতার থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স ইতোমধ্যে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে।

এ অ্যাম্বুলেন্সেই লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়াকে। যাত্রাপথে তাঁর সার্বক্ষণিক চিকিৎসা সহায়তার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল সঙ্গে থাকবেন।খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকরা আশাবাদী বলে জানান ডা. জাহিদ হোসেন।

তিনি বলেন, “তিনি সুস্থ হয়ে আবার দেশে ফিরবেন এটাই আমাদের প্রত্যাশা।” এরই মধ্যে চীন ও যুক্তরাজ্য থেকে দুই দফায় বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় এসে এভারকেয়ার হাসপাতালে তাঁর অবস্থা পর্যবেক্ষণ করছেন। বুধবার রাতে চার সদস্যের চীনা মেডিকেল টিম এসে মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক করেন।বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ চিকিৎসকরাও উপস্থিত ছিলেন।গত ২৩ নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যাওয়ার পর মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে ভর্তি রাখা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে ২৭ নভেম্বর তাকে সিসিইউতে নেওয়া হয় এবং দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে তাঁর চিকিৎসা চলছে।এর আগে গত জানুয়ারিতেও উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে চিকিৎসা শেষে চার মাস পর গত ৬ মে দেশে ফেরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *