মোঃ শাহ্নুর রহমান লিমন, ঢাকা জেলা, বিশেষ প্রতিনিধি
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মহাসম্মেলনে যোগ দিতে ভোর থেকেই মানুষের ভিড় শুরু হয়। শনিবার ফজরের পর থেকেই আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসলমানরা দলে দলে সম্মেলনস্থলে আসতে থাকেন। সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এ সম্মেলন দুপুর পর্যন্ত চলবে বলে জানিয়েছেন আয়োজকরা।কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে আয়োজিত এ মহাসম্মেলনে পাকিস্তান, ভারত, মিসরসহ বিভিন্ন দেশের শীর্ষ আলেমরা অংশ নিচ্ছেন। বাংলাদেশের পক্ষ থেকেও হেফাজতে ইসলাম ও আল হাইয়াতুল উলিয়াসহ বিভিন্ন ইসলামী সংগঠনের শীর্ষ আলেমরা উপস্থিত রয়েছেন।সম্মেলনের সভাপতিত্ব করছেন সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুয়ত সংরক্ষণ কমিটির আমির মাওলানা আবদুল হামিদ (পীর সাহেব, মধুপুর)।

