সর্বশেষ
ফেব্রুয়ারি ৪, ২০২৬

কোকোর নাম বিকৃতির অভিযোগে ঈশ্বরদীতে জামায়াত নেতার বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ, কুশপুতুলে গণজুতা নিক্ষেপ।

Spread the love

মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ

পাবনার ঈশ্বরদীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম বিকৃত ও কটূক্তির অভিযোগে জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। এ সময় বিক্ষোভকারীরা আমির হামজার কুশপুতুলে জুতার মালা পরিয়ে জুতা নিক্ষেপ করে প্রতিবাদ জানান।গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর শহরের রেলগেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।

মিছিলটি বাস টার্মিনাল থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারের পুরাতন রিকশাস্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।মিছিল ও সমাবেশে আমির হামজার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। সেখানে বক্তব্য দেন পাবনা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু।

তিনি বলেন, বিএনপির ধানের শীষ প্রতীক বাঙালির আবেগের সঙ্গে জড়িত। ধানের শীষ স্বাধীনতার পক্ষের প্রতীক, আর দাঁড়িপাল্লা স্বাধীনতার বিরোধিতার প্রতীক। প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম যেভাবে বিকৃত করা হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই জঘন্য কর্মকাণ্ডের প্রতিবাদে জনগণ কুশপুতুলে গণজুতা নিক্ষেপের মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করেছে।সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন মালিথা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম ঠজলুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উল্লেখ্য, কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াত নেতা আমির হামজার ২০২৩ সালের একটি পুরোনো ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিওতে তিনি প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে একটি আপত্তিকর তুলনা করেন বলে অভিযোগ ওঠে, যা অনেকেই সম্মানহানিকর ও অনাকাঙ্ক্ষিত হিসেবে দেখছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *