সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে রেলপথ অবরোধ, চরম ভোগান্তি

Spread the love

মাহিন আহমেদকিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে রেলপথ অবরোধের ঘটনা ঘটেছে। এহসানুল হুদাকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে ইকবাল সমর্থকরা কিশোরগঞ্জের সরারচর এলাকায় দুপুর ১টার দিকে রেলপথ অবরোধ করলে পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।হঠাৎ এই অবরোধের ফলে রেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এর সরাসরি প্রভাব পড়ে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে। ট্রেনটি কুলিয়ারচর স্টেশনে দীর্ঘ সময় আটকে থাকায় শত শত যাত্রী চরম দুর্ভোগে পড়েন। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের ভোগান্তি কয়েকগুণ বেড়ে যায়।দীর্ঘ সময় ট্রেন আটকে থাকায় যাত্রীরা উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে সময় কাটাতে বাধ্য হন। অনেক যাত্রী জরুরি কাজে গন্তব্যে পৌঁছাতে না পারার আশঙ্কা প্রকাশ করেন।

এদিকে অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন সতর্ক অবস্থান নেয়। এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়, যা যাত্রীদের মধ্যে আরও উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *