হাবিবুর রহমান সুমন, মাদারীপুর জেলা প্রতিনিধিnewsbd24live | newsbd24মাদারীপুরের কালকিনিতে চাঁদাবাজিসহ একাধিক মামলার পলাতক আসামী ও স্থানীয় আওয়ামী লীগ নেতা নুরুল হক রাড়ীকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলার রমজানপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।পুলিশ জানায়, নুরুল হক রাড়ী রমজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, হামলা, ভাঙচুরসহ মোট ছয়টি মামলা রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামী নুরুল হক রাড়ীকে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে মাদারীপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।”স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতারের পর এলাকায় স্বস্তি ফিরেছে। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগ ছিল।এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ নেতার গ্রেফতারে রাজনৈতিক অঙ্গনেও নড়াচড়া দেখা দিয়েছে।

