সর্বশেষ
মার্চ ৮, ২০২৬

কমলগঞ্জে কর্মস্থলে যাওয়ার পথে নারীকে অপহরণচেষ্টা, থানায় অভিযোগ

Spread the love

জায়েদ আহমেদ, স্টাফ রিপোর্টার:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় কর্মস্থলে যাওয়ার পথে এক নারীকে (২৫) জোরপূর্বক প্রাইভেট কারে তুলে অপহরণচেষ্টার অভিযোগ উঠেছে। রবিবার (৮ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও এলাকার বটতলা বাজারে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী ওই নারীর নাম ফাতেমা পারভেজ নিশি। তিনি শ্রীমঙ্গলের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

এ ঘটনায় তিনি অজ্ঞাতনামা ব্যক্তিদের অভিযুক্ত করে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো নিশি শ্রীমঙ্গলে নিজের কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে ভোরে বটতলা বাজারে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এসময় একটি সাদা রঙের প্রাইভেট কার বারবার ওই এলাকায় যাতায়াত করছিল।

গাড়িতে থাকা কয়েকজন যুবক তাকে শ্রীমঙ্গল পৌঁছে দেওয়ার কথা বলে বারবার গাড়িতে ওঠার প্রস্তাব দেয়। নিশি তাদের প্রস্তাবে সাড়া না দিয়ে এড়িয়ে যান।নিশি জানান, একপর্যায়ে বাজারে লোকসমাগম কমে গেলে তিনি অনিরাপদ বোধ করে বাড়ির দিকে হাঁটা শুরু করেন।

এসময় গাড়িটি পুনরায় তার সামনে এসে থামে। গাড়ি থেকে এক যুবক নেমে তার মুখ ও হাত চেপে ধরে জোরপূর্বক গাড়ির ভেতরে টেনে তোলার চেষ্টা করে। এসময় নিশি চিৎকার শুরু করলে এবং প্রাণপণ ধস্তাধস্তি করে ছুটে গেলে অভিযুক্তরা দ্রুত গাড়ি নিয়ে শ্রীমঙ্গলের দিকে পালিয়ে যায়।ভুক্তভোগী বলেন “আমি প্রতিদিন এই পথ দিয়েই অফিসে যাই।

আজ হঠাৎ এই বিভীষিকার মুখোমুখি হতে হবে ভাবিনি। আমি চিৎকার না করলে হয়তো বড় কোনো বিপদ ঘটে যেত।”খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে।কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আউয়াল বলেন, ঘটনার খবর পাওয়ার পর থেকেই পুলিশের একটি টিম মাঠে কাজ করছে।

সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের ভিত্তিতে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা চলছে। এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।ঘটনার খবর পাওয়ার পর থেকেই পুলিশের একটি টিম মাঠে কাজ করছে।

সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের ভিত্তিতে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা চলছে। এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *