জায়েদ আহমেদ, স্টাফ রিপোর্টার:ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) সন্ধ্যা ৭টায় ভানুগাছ রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,“৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই দিনটি জাতিকে ঐক্যবদ্ধ করেছিল, দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার রাজনীতিতে নতুন দিক উন্মোচন করেছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় যে ভূমিকা রেখেছেন, তা আজও আমাদের অনুপ্রেরণা জোগায়।”সভায় সভাপতিত্ব করেন কমলগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক জনাব সোয়েব আহমদ, এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন ও প্রত্যুষ ধর।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ। তিনি বলেন,“জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার চেতনা জাগ্রত করে। তরুণ প্রজন্মকে জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেমে অনুপ্রাণিত হতে হবে।”বিশেষ অতিথির বক্তব্যে কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব অলি আহমদ খান বলেন,“এই দিবস শুধু বিএনপির নয়, এটি বাংলাদেশের ইতিহাসের অংশ। আমরা ঐক্যের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাচ্ছি।”অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য রাসেল হাসান বক্ত, উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ নোমান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জমির আহমেদ, এবং আইনজীবী বিল্লাল হোসেন।সভায় স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী, বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

