এনসিপি নেতা মোস্তাক আহমেদ চৌধুরীর ইন্তেকালমোঃ মাইউদুর রহমান লিও, মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিমুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার এনসিপি নেতা ও কোলা ইউনিয়নের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর প্রধান সমন্বয়ক মোস্তাক আহমেদ চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী ও এক পুত্র সন্তান রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মোস্তাক আহমেদ চৌধুরী হৃৎপিণ্ডে ব্লকজনিত সমস্যায় দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। আজ সোমবার ভোরে নিজ বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মোস্তাক আহমেদ চৌধুরী কোলা ভিলেজ পার্কের স্বত্বাধিকারী হিসেবেও পরিচিত ছিলেন।
তাঁর মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মুন্সীগঞ্জ জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক এডভোকেট মারুক হাসান মন্টি এবং সিরাজদীখান উপজেলার প্রধান সমন্বয়ক আলী নেওয়াজ উজ্জ্বল। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

