পিয়ংইয়ং এর সর্বাধিনায়ক কিম জং উন আবারও বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার তিনি নিষিদ্ধ করেছেন সাধারণত প্রচলিত কিছু ইংরেজি শব্দ ব্যবহার। নতুন নির্দেশ অনুযায়ী উত্তর কোরিয়ার নাগরিকরা আর “হ্যামবার্গার”, “আইসক্রিম” কিংবা “কারাওকে” শব্দগুলো উচ্চারণ করতে পারবে না। কারণ এগুলোকে তিনি অত্যন্ত “পশ্চিমা সংস্কৃতির প্রতীক” হিসেবে অভিহিত করেছেন।দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ডেইলি এনকে জানিয়েছে, পর্যটক গাইডদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ। তারা এখন থেকে পশ্চিমা বা দক্ষিণ কোরিয়ার প্রচলিত শব্দ ব্যবহার করতে পারবে না। পরিবর্তে ব্যবহার করতে হবে উত্তর কোরিয়ার অনুমোদিত পরিভাষা। এ জন্য প্রায় ২০ থেকে ৩০ জন গাইডকে তীব্র প্রশিক্ষণ দিচ্ছে কিম জং উনের দলীয় সংস্থা ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার ক্যাডার ডিপার্টমেন্ট।উত্তর কোরিয়ার নতুন নামগুলো হলোহ্যামবার্গার এখন হবে “দাহিন গোগি গিয়প্পাং” যার অর্থ “কিমা গরুর মাংসের ডাবল রুটি”আইসক্রিম হবে “এসুকিমো”কারাওকে মেশিনকে বলা হবে “অন-স্ক্রিন একম্পানিমেন্ট মেশিন”প্রশিক্ষণ শেষে গাইডদের জন্য পরীক্ষা নেয়া হবে। নির্দেশ লঙ্ঘন করলে শাস্তির বিধানও থাকছে। বিশ্লেষকরা বলছেন, কিম জং উনের এই পদক্ষেপ আবারও প্রমাণ করছে যে দেশটি পশ্চিমা সংস্কৃতিকে পুরোপুরি বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। এর আগে বিদেশি সিনেমা বা নাটক দেখার অপরাধে উত্তর কোরিয়ায় মৃত্যুদণ্ড পর্যন্ত কার্যকর করা হয়েছে।আন্তর্জাতিক অঙ্গনে একে অনেকেই “অদ্ভুত” ও “চরমপন্থী” পদক্ষেপ বলে মনে করছেন। বিশেষজ্ঞদের মতে, এর মাধ্যমে কিম জং উন জনগণকে আরও বেশি করে বিচ্ছিন্ন করতে চাইছেন।সূত্র WION
উত্তর কোরিয়ায় কিম জং উনের নতুন অদ্ভুত নিষেধাজ্ঞা পশ্চিমা খাবারের নাম উচ্চারণে কড়াকড়ি

